‘মমতার ফেরিওয়ালা’ ভ্যানে টাঙানো ব্যানার । ব্যানারের পেছনে রাখা বিরিয়ানির প্যাকেট আর নতুন জামা। একজন ভ্যান টানছেন আর অন্য কয়েকজন খাবার-কাপড় নিয়ে বসে আছেন ভ্যানে। আরও কয়েকজন হাঁটছেন ভ্যানের পেছনে। রাস্তায় অসহায়দের দেখামাত্র তারা বাড়িয়ে দিচ্ছেন বিরিয়ানি বা নতুন জামা।

নীলফামারীর সৈয়দপুরে ব্যতিক্রমী এই আয়োজনে বিশ্ব ভালোবাসা দিবস উদ্্যাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’। ফুল না কিনে সেই টাকায় গতকাল দিনভর অসহায়দের মধ্যে খাবার ও উপহার সামগ্রী বিতরণ করেন সংগঠনটির সদস্যরা। তারা জানান, সদস্যদের কাছ থেকে দুটি করে গোলাপের দাম (সর্বনি¤œ ১০০ টাকা ধরে) নিয়ে একটি করে খাবারের প্যাকেট বা কাপড় কেনা হয়েছে।

গরিব দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের খাবার আর কাপড় দিয়ে সত্যিকারের ভালোবাসা বিতরণ ও ভালোবাসা দিবস উদ্্যাপনের আনন্দ পেয়েছেন বলেও জানান স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা। এভাবে বিশ্ব ভালোবাসা দিবসে ফুল-উপহার দেওয়া-নেওয়ার চিরাচরিত ধারণাকে পাল্টে মানবতার কল্যাণে কাজ করেছেন বলেও দাবি তাদের।

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কয়াগোলাহাট, ধলাগাছ, জসিমবাজার ও ধলাগাছ মাদ্রাসায় শতাধিক অসহায় শিশুর মাঝে বিরিয়ানির প্যাকেটগুলো দেন মমতার ফেরিওয়ালার আরোহীরা। একই সঙ্গে শিশুদের দেন দেশপ্রেমের দীক্ষা। কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকায় শিশুদের নিয়ে করেছেন ‘দেশকে জানো’ কুইজ প্রতিযোগিতা। পরে বিজয়ীদের মাঝে কাপড় আর পুরস্কার বিতরণ করে সংগঠনটি।

সংগঠনটির সাধারণ সম্পাদক নওশাদ আনসারী জানান, ‘আমরা ৫০ টাকার গোলাপ না কিনে সে টাকায় প্রতি বছর অসহায়দের খাবারের ব্যবস্থা করে থাকি। মূলত ভালোবাসার আসল মর্মটা সবার কাছে তুলে ধরতেই প্রতি বছর ভালোবাসা দিবসটি আমরা এভাবেই উদ্্যাপন করে আসছি।’

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031