সাতদিন আগেও ভারতে করোনা কবলিতর সংখ্যাটি ছিল তিনলাখ তিপ্পান্ন হাজার। ভারতে গত সাতদিনে একলক্ষের কিছু বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার মোট করোনা আক্রান্তের সংখ্যা চার লক্ষ পঞ্চান্ন হাজার। এক মঙ্গলবারই রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে – পনেরো হাজার ছ শো জন। এরমধ্যে মঙ্গলবার মৃত্যু হয়েছে চারশো ছেষট্টি জনের। সাতদিন এ মৃতের সংখ্যা পৌঁছেছে দু হাজার পাঁচশো একচল্লিশ এ। ভারতে মোট মৃতের সংখ্যা চৌদ্দ হাজার চারশো পঞ্চান্ন জন। যথারীতি দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু আক্রমণের তালিকায় শীর্ষে।

এই ক্রমপর্যায় তালিকায় নতুন একটি নাম সংযোজিত হয়েছে – তেলেঙ্গানা। এই করোনা আবহে একটু স্বস্তি মমতা বন্দোপাধ্যায় এর রাজ্য পশ্চিমবঙ্গে। মঙ্গলবার যদিও রাজ্যে এগারোজনের মৃত্যু মিলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচশো আশি। কিন্তু মোট আক্রান্তের সংখ্যা দেশের অন্য অংশের থেকে কম – চৌদ্দ হাজার সাতশ আঠাশ। রিকভারি রেট আরও আশাপ্রদ ৬২.৫৮। রাজ্যে জনঘনত্বের তুলনায় আক্রান্তের সংখ্যা কম। যদিও সরকার এই পরিসংখ্যানে একেবারেই আত্মতুষ্ট নয়। মমতা সরকার মনে করে, পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে কেন্দ্র এতটা উদারতা না দেখালে রাজ্যে করোনা সংক্রমণ আরও কম হতো।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031