মহাসড়কে ঈদের আগের তিনদিন আসন্ন পবিত্র ঈদুল আজহায় যাত্রীদের চলাচলের সুবিধার্থে , ঈদের দিন এবং ঈদের পরের তিনদিন ট্রাক, লরি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। এ সময়ে মহাসড়কে মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে যাত্রী পরিবহন করা যাবে না বলেও জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

ঈদ উপলক্ষে সম্প্রতি নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ ও মোটরসাইকেল চলাচল সীমিত অথবা বন্ধ রাখা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ৭ জুলাই হতে ১৩ জুলাই পর্যন্ত মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী, খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার, কাঁচা-চামড়া. পশু বহনকারী ট্রাক এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে।

একই সময়ে মহাসড়কে মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে যাত্রী বহন করা যাবে না। এক জেলার রেজিস্ট্রেশনকৃত মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না, যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় নিতে হলে সংশ্লিষ্ট এলাকার হাইওয়ে অথবা জেলা পুলিশের অনুমতি গ্রহণ করতে হবে। এ ছাড়া পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিআরটিএ।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031