৯৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ।

ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে তিন ৩২৮ পিস ইয়াবা ট্যাবলেট,  ৩৬৫ গ্রাম এক হাজার ৯০৪ পুরিয়া হেরোইন, ৮২০ গ্রাম ১৪৫ পুরিয়া গাঁজা ও ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে ডিএমপি নিউজের খবরে বলা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা করা হয়েছে।

Share Now
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031