পুলিশের ওপর হামলা করে এত মাদক বিক্রেতাকে ছিনিয়ে নেয়া হয়েছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর এলাকায়।

সোমবার রাতের ওই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন রতনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো. হারুন, কনস্টেবল মো. মহিউদ্দিন ও ফজলুর রহমান।

থানার সহকারী উপপরিদর্শক হারুন জানান, পশ্চিম রতনপুর গ্রামের লিমন ওরফে বাবু তালিকাভুক্ত ও একাধিক মামলার আসামি। সোমবার সন্ধ্যার পর ইয়াবা নিয়ে খাসেরহাট এলাকার উদ্দেশ্যে রওনা হয়। এই খবর পেয়ে তারা গ্রামের রুমি মেম্বরের বাড়ির সামনের সড়কে অবস্থান নেয় পুলিশ। লিমনকে আটক করার সাথে সাথে তার হাতে থাকা ইয়াবার একটি পোটলা পাশের পুকুরে ফেলে দেয়। প্যান্টের পকেটে থাকা দুই পিস ইয়াবা পুকুরে ফেলতে পারেনি। ওই দুই পিস ইয়াবা রাস্তার ওপর ফেলে পা দিয়ে মাড়িয়ে কাদার মধ্যে ঢুকিয়ে দেয়। পরে লিমন তাকে হয়রানি করতে আটক করা হয়েছে বলে চিৎকার শুরু করে। তখন তার স্ত্রী ইয়াসমিনসহ আরো কয়েকজন মহিলা এসে তাদের ঘেরাও করে। এক পর্যায়ে তাদের ওপর হামলা করে লিমনকে ছিনিয়ে নেয়।

কাজির হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম তালুকদার বলেন, পুলিশের ওপর হামলায় জড়িতদের ও ছিনিয়ে নেয়া মাদক বিক্রেতাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনায় এএসআই হারুন বাদী হয়ে কাজির হাট থানায় মামলা করেছেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031