ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ মানুষের ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড়সহ এক ব্যক্তিকে আটক করেছে। শনিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আর কে মিশন রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ সময় বাপ্পী নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব হাড় বিদেশে পাচারের উদ্দেশে সংগ্রহ করা হচ্ছিলো। বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে এসব খুলি ও হাড় সংগ্রহ করা হয়েছে।

ওসি জানান, উদ্ধার করা হাড় ও খুলি থানায় নেয়া হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো যাবে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031