একটি মামলার আবেদন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ ৩ জনের বিরুদ্ধে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করার অভিযোগ এনে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে নাজিম উদ্দীন সুজন (৫০) নামে এক ব্যক্তি এ আবেদন করেন।

আবেদনে সিরাজুল ইসলাম চৌধুরী ছাড়াও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ এবং লেখক নেছার আহমেদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। আবেদনকারীর আইনজীবী শাহিদা নূর এসব তথ্য নিশ্চিত করে জানান, আদালত আবেদনটি শুনানির জন্য রেখেছেন। তবে আবেদনটি গ্রহণ করা হয়েছে কিনা তা জানাতে পারেননি তিনি।
এ প্রসঙ্গে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী জানান, তিনি বিষয়টি আজই শুনেছেন। তিনি বলেন, ‘যে লেখাটি নিয়ে মামলার আবেদন করা হয়েছে তা আমার প্রবন্ধ সংগ্রহের চতুর্থ খণ্ডে আছে। ছাপা হয়েছে ২০০৬ সালে।’ইমেরিটাস অধ্যাপক আরও বলেন, ‘এভাবে পুরোনো লেখা খুঁজে খুঁজে মামলা করলে তো আর লেখালেখি করা যাবে না। তাহলে তো রবীন্দ্রনাথের বিরুদ্ধেও মামলা করতে হবে।’

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031