da

ঢাকা ৬ জুন : এতো চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে শাওনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গতকাল সন্ধ্যায় শাওনের বাবা ও মাহির মধ্যে একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন শাওনের আইনজীবী এডভোকেট বেলাল হোসেন। কথায় আছে, ‘গাধা নাকি ঘোলা করে জল খায়।’ মনে হচ্ছে মাহির বিষয়টিও সেরকম।  এর পরিপ্রেক্ষিতে শাওনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নেবেন মাহি। অন্যদিকে শাওন জেল থেকে বের হয়ে আর কোন ঝামেলা সৃষ্টি করবে না। উল্লেখ্য, গত ২৫ মে সিলেটের কম্পিউটার প্রকৌশলী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিয়ে হয় মাহির। এরপর ২৭ মে বন্ধু শাওনের সঙ্গে মাহির অন্তরঙ্গ কিছু ছবি প্রকাশ হয় অনলাইনে। এবং দাবি করা হয়, মাহির সঙ্গে শাওনের বিয়ে হয়েছিল গত বছর।  বিনা অনুমতিতে ব্যক্তিগত ছবি অনলাইনে প্রকাশের জন্য শাওনের বিরুদ্ধে সাইবার ক্রাইমের অভিযোগ এনে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন মাহি। এই মামলায় শাওনকে গ্রেফতার করে পুলিশ। পরে শাওন দাবি করেন মাহি তার বিবাহিত স্ত্রী। এর পক্ষে আদালতে মাহি-শাওনের বিয়ের কাবিননামা দেখান শাওন। এই অবস্থায় দুই পক্ষের সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা হচ্ছে। এখন আইনজীবীর সঙ্গে কথা বলে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করবেন মাহি ও শাওনের পরিবার।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031