ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বাংলাদেশের পোশাক খাতে জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন ।

শনিবার দুপুরে গাজীপুর মহানগরের বোর্ড বাজারে ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কে নার্গিস রশিদ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তিনি এ কথা বলেন।

মার্শা বার্নিকাট বলেন, ‘পোশাক শিল্পে বাংলাদেশ আশানুরূপ উন্নতি করেছে। লিঙ্গ বৈষম্য অনেকটাই কেটেছে এবং পোশাক কারখানার কাজের পরিবেশও আগের চেয়ে ভালো হয়েছে। বিশেষ করে রানা প্লাজা দুর্ঘটনার পর মালিক পক্ষ অনেক সচেতন হয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের এই উন্নতিতে আমরা অনেক খুশি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশের পোশাক খাতে জিএসপি সুবিধা ফিরে পেতে আমেরিকার নবনির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করব।’

এ সময় নার্গিস-রশিদ ফাউন্ডেশন এবং ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ ও গাজীপুরে জেলা প্রশাসক (ডিসি) এস এম আলমসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১১৪ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930