মালয়েশিয়ার পোর্ট ডিকসনে জিমাহ এলাকার একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা’র খবরে বলা হয়েছে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানকালে বিভিন্ন দেশের ৯৩৬ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। তাদের মধ্যে ৭৬৭ জন বাংলাদেশিও রয়েছেন।

নেগেরি সেম্বাইলান রাজ‌্য ইমিগ্রেশন পুলিশের পরিচালক হাপজান হুসাইনি জানিয়েছেন, ৭৬৭ জন বাংলাদেশ, ৮০ জন পাকিস্তান, ৫০ জন ভারত, ২২ জন ইন্দোনেশিয়া, ১৩ জন শ্রীলঙ্কা, তিনজন মিয়ানমার ও একজন নেপালের নাগরিককে আটক করা হয়েছে। যাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ‌্যে।

আটককৃতদের বিরুদ্ধে জাল ভিসা ব‌্যবহার, বৈধ কাগজপত্র ছাড়া বা মেয়াদপূর্তির পরও মালয়েশিয়ায় অবস্থানসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যাদের চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের নিয়োগের চুক্তি নবায়নের সুযোগ দিতে আবেদন নেওয়া শুরু করে মালয়েশীয় সরকার। কিন্তু খুব বেশি সাড়া না মেলায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নতুন করে এ অভিযান শুরু করা হয়েছে।

এর আগে, চলতি বছর ২০ ফেব্রুয়ারি এক রাতেই বাংলাদেশিসহ ৯৭১ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। এর পরেও বিভিন্ন সময়ে অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগে বহু বাংলাদেশি আটক হয়েছেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930