শুরুটা হয়েছিল স্বপ্নের মতই ক্রিকেটে মোস্তাফিজের । তবে মাঝখানে নয় মাসের ইনজুরিতে নিজেকে খুঁজতে থাকা মোস্তাফিজকে পাওয়া গেল আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে। আর আগের সেই মোস্তাফিজকে ফিরে পেয়ে বাঁহাতি এই পেসারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মাশরাফি। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর দিয়ে মাঠে ফিরলেও কন্ডিশনের সুবিধা নিতে পারেননি মোস্তাফিজ।

ওয়ানডে, টি-টোয়েন্টিতে খুঁজে পাওয়া যায়নি শুরুর সেই মোস্তাফিজকে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কায় কিছুটা পারলেও নিজের নামের প্রতি সুবিচার করা হয়নি। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির আগের আয়ারল্যান্ডে সহায়ক কন্ডিশনের জ্বলে উঠলেন। বড় জয়ের ম্যাচে দলকে নেতৃত্ব দিলেন সামনে থেকে।

ম্যাচ শেষে মোস্তাফিজের উচ্ছ্বসিত প্রশংসা করে মাশরাফি বলেন, এই ম্যাচে দারুণ বোলিং করেছে মোস্তাফিজ। শুধু এই ম্যাচে নয় গত আড়াই বছর ধরেই ও আমাদের জন্য খুব ভালো করছে। আশা করি, ও এটা ধরে রেখে আরও বহুদূর যাবে।

আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন। আর আয়ারল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের সেই যাদু দেখিয়ে তুলে নেন ৪ উইকেট।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031