চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার আসামি শাহজাহান মিয়াকে ২ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। এছাড়া ওয়াসিম ও আনোয়ার হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের পাঁচ দিনের রিমান্ডে চাইলে রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দীনের আদালত এ আদেশ দেয়। আসামিদের মধ্যে ওয়াসিম এর আগে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

২০১৬ সালের ৫ জুন নগরীর ওআর নিজাম রোডে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয় বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে।

এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। পরে মিতুর বাবা পুলিশের সাবেক পরিদর্শক মোশারফ হোসেন মেয়ের হত্যার জন্য বাবুল আক্তারকে সন্দেহ করেন। গত জানুয়ারিতে মামলার তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে দেয় আদালত

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930