‘খেলাধুলার মান বাড়াতে সরকার সব ধরনের পদক্ষেপ হাতে নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,। খেলাধুলায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা প্রত্যেক উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম তৈরি করে দেবো।’

বৃহস্পতিবার (০২ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আপনারা আপনাদের সন্তানদের মানসিক বিকাশে তাদের খেলাধুলার প্রতি নজর দেন। বই পড়ার পাশাপাশি সুস্থ মনমানসিকতা গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, কোনো স্কুল কিংবা কলেজের মাঠে যেন যেতে না হয়, সেজন্য আমারা দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম তৈরি করে দেবো।’

তিনি বলেন, ‘খেলাধুলায় দেশ এগিয়ে যাচ্ছে। আজকে ক্রিকেট, ফুটবল, কাবাডি সহ বিভিন্ন খেলায় বিশ্বের কাছে নতুন অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। এ ধারাকে সামনের দিকে এগিয়ে নিতে সরকার সর্বাত্মকভাবে আন্তরিক।’

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031