পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বক্তাদের তালিকায় তার নাম নেই। এই তথ্য প্রকাশ্যে আসার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল বৈঠকে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার করোনা নিয়ে প্রধানমন্ত্রী – মুখ্যমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিন। করোনায় খারাপ অবস্থা অমন তিন রাজ্য দিল্লি, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীদের বক্তা হিসেবে তালিকায় রাখা হলেও, বাদ দেয়া হয়েছে বাংলা ও গুজরাটকে। এর প্রতিবাদেই মমতা বৈঠকে অংশ নিচ্ছেন না। তার মতে, আম্ফান ও করোনা কবলিত বাংলার কণ্ঠরোধ করার জন্যেই বক্তার তালিকায় তার নাম রাখা হয়নি। বিজেপির হাতে তামাক খেয়ে প্রধানমন্ত্রী পরিচালিত হচ্ছেন। এই অভিযোগও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তোলা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী যে ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন সেখানেও বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে না দেয়ার অভিযোগ উঠেছিল। পশ্চিমবঙ্গ সরকারের এক মুখপাত্র জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী করোনা প্রতিরোধে রাজ্য কি ব্যবস্থা নিয়েছে সেই সম্পর্কিত রিপোর্ট যথাযথভাবে পাঠানো হবে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930