মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অমিত শাহকে মিথ্যাবাদী বলে সাংবাদিক সম্মেলনে তার তোলা কিছু প্রশ্নের জবাব দিয়েছিলেন। মঙ্গলবার পরিসংখ্যান তুলে ধরে অমিত শাহ’র সব বক্তব্য খণ্ডন করে মমতা বললেন, সব প্রশ্নের জবাব দিলাম। আমাকে কিন্তু গুজরাটি ধোকলা খাওয়াতে হবে।
অমিত শাহ বোলপুরের সভায় বলেছিলেন, ১৯৪৭ সালে ভারতীয় শিল্প ক্ষেত্রে বাংলার ৩০ শতাংশ অংশীদারিত্ব ছিল। তা কমে দাঁড়িয়েছে ৩.৫ শতাংশ। মমতা এই প্রশ্নের জবাবে বলেন, ২০১১ এর তুলনায় বাংলার জিডিপি বেড়েছে ২.৭ শতাংশ, আয়কর রিটার্ন বেড়েছে ২.৯ শতাংশ। এটা রাজ্যের আর্থিক স্বাস্থ্যের প্রতিফলন। জিডিপিতে দেশের মধ্যে দ্বিতীয় বাংলা।

ভারতের জিডিপি ১৮ শতাংশ। বাংলার ৭.৬ শতাংশ। অমিত শাহ বলেন, একটা সময়ে ৭০ শতাংশ ফার্মা ইন্ডাস্ট্রি ছিল বাংলায়। মমতা বলেন, কেন্দ্রীয় সরকারের দেয়া হিসাব অনুযায়ী বাংলা দেশের মধ্যে ক্ষুদ্র শিল্পে প্রথম। ১০০ দিনের কাজে প্রথম। তাই, এই শাহি অভিযোগ ধোপে টেকেনা না। আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রশ্ন তুলে মমতাকে বিঁধেছিলেন শাহ। মমতা বলেন, ৩৮০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন তার সময়ে। অমিত শাহ কি সারা দেশে এইরকম একটি নজিরও দেখাতে পারবেন,? এছাড়াও পরিসংখ্যান তুলে ধরে মমতা স্বাস্থ্য, শিক্ষা প্রকল্প প্রসঙ্গে পাল্টা জবাব দেন। বেশিরভাগ ক্ষেত্রে তার আশ্রয় ছিল মোদি সরকারের দেয়া কেন্দ্রীয় পরিসংখ্যান।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031