অ্যাঞ্জেলিনা জোলি ভালোবাসার মানুষকে উৎসর্গ করে শরীরে ট্যাটু আঁকানোর চল যারা শুরু করেছিলেন তাদের একজন ।

হলিউডের জনপ্রিয় এ অভিনেত্রীকে দেখে দেখে অনেক নারীই প্রেমিকের জন্য শরীরে ট্যাটু আঁকিয়েছেন। কিন্তু সম্পর্ক যদি ভালো না চলে তবে সেই স্মৃতি ধরে রেখে লাভ নেই। তা নষ্ট করে ফেলতে হয়- তাও শেখালেন জোলি।

সাবেক প্রেমিক ও স্বামী ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে, এখনো মাসের ঘরই পার হয়নি। এরইমধ্যে তার সব স্মৃতি মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন জোলি। ব্রাডের প্রতি ভালোবাসা জ্ঞাপনকারী ট্যাটুটাও তাহলে থাকবে কেন। জোলির ঘণিষ্ঠরা জানিয়েছেন, সেই ট্যাটুও মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে স্বামী বিলি বব থর্টনকে ভালোবেসে শরীরে ট্যাটু আঁকিয়েছিলেন জোলি। থর্টনের সঙ্গে বিচ্ছেদের পর সেই ট্যাটু মুছে ফেলে তিনি।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930