দিল্লি ক্যাপিটালস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মঙ্গলবার ফাইনাল ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করেছে। সুতরাং, শিরোপা জিততে হলে মুম্বাইকে করতে হবে ১৫৭ রান।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এদিন ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ওপেনার মার্কাস স্টয়নিসকে হারায় দিল্লি। ট্রেন্ট বোল্টের করা ওভারের প্রথম বলেই উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন তিনি। এরপর তৃতীয় ওভারে এসে অজিঙ্কা রাহানেকেও উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে ফেরান বোল্ট। চতুর্থ ওভারে শিখর ধাওয়ানকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ ধরান জয়ন্ত যাদব।

এরপর রিশাব পান্তকে সঙ্গে নিয়ে দলের ইনিংস গড়তে থাকেন অধিনায়ক শ্রেয়াস আয়ার। দুজনে ৯৬ রানের পার্টনারশিপ গড়েন। ১৭তম ওভারে পান্ত আউট হয়ে গেলে ভাঙে এই জুটি। পান্ত ফেরার আগে ৩৮ বলে ৫৬ রান করেন। পরের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। ইনিংস শেষে শ্রেয়াস আয়ার ৫০ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন।

মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট ৩টি, জয়ন্ত যাদব ১টি ও নাথান কুল্টার-নাইল ২টি করে উইকেট শিকার করেন।

দিল্লি এবার প্রথমবার ফাইনালে উঠেছে। অন্যদিকে, মুম্বাই এর আগে চারবার শিরোপা জিতেছে। লিগ পর্ব শেষে মুম্বাই পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। আর দিল্লি ছিল দুই নম্বরে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দিল্লিকে হারিয়ে ফাইনালে উঠেছিল মুম্বাই।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031