র‍্যাব গ্রেফতার করেছে  ছাত্রীকে যৌন হয়রানির মামলায় রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীকে ।

গত ২২ ডিসেম্বর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের এক ছাত্রী উত্তরা পশ্চিম থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে মেডিকেল কলেজের ছাত্রী অভিযোগ করেন, পরীক্ষায় পাস না করিয়ে একই শিক্ষাবর্ষে অনেক বছর রাখার হুমকি দিয়ে ওই শিক্ষক তাকে মেসেঞ্জারে খারাপ প্রস্তাব দেন। প্রাইভেট পড়ার জন্য তাকে বাসায় যেতে বলেন। কিন্তু বাসায় যেতে তিনি রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে হুমকি দিচ্ছেন শিক্ষক। গত বছরের সেপ্টেম্বর থেকে ওই শিক্ষক তাকে খারাপ প্রস্তাব দিয়ে আসছেন। এতে তার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশনা পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930