প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিবন্ধী মানুষের মেধাবিকাশের সুযোগ করে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন । তিনি বলেছেন, এ ধরনের ব্যক্তিরা যথাযথ সুযোগ পেলে বিশ্বখ্যাত হতে পারেন। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নিজের বক্তব্যে শেখ হাসিনা বলেন, যারা প্রতিবন্ধী, তাদের এটুকু বলব তাদের ভেতরে কিন্তু অনেক মেধা লুকিয়ে থাকে। সেই মেধাবিকাশের সুযোগ দিতে হবে। এখানে আরেকটি জিনিস যদি আমরা দেখি যে বিশ্বের সবচেয়ে নামী, যেমন বিজ্ঞানী বলেন বা সংগীতজ্ঞ বলেন বা অনেকেই তাঁদের মাঝে কিন্তু এই অটিজমের একটা লক্ষণ ছিল। অথচ তাঁরাই কিন্তু বিশ্বে অনেক নামকরা বিখ্যাত বিজ্ঞানী, যেমন আলবার্ট আইনস্টাইন, ডারউইন, নিউটন। এঁরাও কিন্তু একসময় অটিজমে ভুগতেন। কিন্তু এঁদের মাঝে সুপ্ত যে বিষয়টা ছিল, সেটা বিকশিত হওয়ার সুযোগ পাওয়ায় তাঁরা বিশ্বখ্যাত হয়েছেন।
প্রতিবন্ধী ব্যক্তিদের উৎপাদিত পণ্য ব্যবহারের মাধ্যমে তাঁদের সেবা দিতে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা খাতসহ প্রতিবন্ধীদের জন্য আমরা নানামুখি উদ্যোগ নিয়েছি। তাদের অধিকার প্রতিষ্ঠা করেছি।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930