মেসি-রোনালদো যুগের অনেক আগে রাজত্ব করে গেছেন ফুটবলবিশ্বে। ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। এবার তিনি হাতে নিয়েছেন প্রায় অসম্ভব এক উদ্যোগ। রিয়াল মাদ্রিদ করতে পারেনি। বার্সেলোনাও ব্যর্থ হয়েছে। আর বাকি ক্লাব তো ভাবনা চিন্তা স্তরেই আটকে গিয়েছে। মেসি-রোনালদোকে একসঙ্গে খেলানোর মত অকল্পনীয় পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চান এবার ডেভিড বেকহ্যাম স্বয়ং।

আগামী মৌসুম থেকে মেজর সকার লিগে আত্মপ্রকাশ করবে বেকহ্যামের ক্লাব ইন্টার মিয়ামি। নতুন দলের জন্য ব্লকবাস্টার ফুটবলার  চাইছেন বেকহ্যাম। সেখানেই উঠে এসেছে মেসি আর রোনালদোর নাম। দুজনের সঙ্গেই দারুণ সম্পর্ক সাবেক এই ইংলিশ মহাতারকার। সেটাকে কাজে লাগিয়েই আমেরিকায় বিশ্ব ফুটবলের দুই তারকাকে নিয়ে আসতে চান সাবেক ইংলিশ অধিনায়ক।

বর্তমানে ফুটবল বিশ্বের অনেক তারকাই ক্যারিয়ারের শেষদিকে গিয়ে মেজর লিগ সকারকে বেছে নিচ্ছেন। সেই পথেই রোনালদো-মেসিকে আনতে চায় বেকহ্যামের ক্লাব। ক্যারিয়ারে রোনালদো চ্যালেঞ্জ নিতে বরাবরই ভালবাসেন। ৩৫ বছরের রোনালদো যেমন রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে গিয়েছেন, তেমনই জুভেন্টাস ছেড়ে ইন্টার মিয়ামিতে যেতেই পারেন। তবে ৩২ বছরের মেসিকে বার্সা থেকে আনা কঠিন হতে পারে বেকহ্যামের ক্লাবের। কাজটা কঠিন হলেও চেষ্টা করতে বেকহ্যামের কোনো আপত্তি নেই।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031