সড়ক দুর্ঘটনায় মায়ের সামনে প্রাণ হারিয়েছেন মেয়ে রাজধানীর মানিকনগর এলাকায় । রক্তাক্ত লাশটি পড়ে ছিলো সড়কে। নির্বাক মা দেখছেন সবচেয়ে করুণ দৃশ্যটি। চোখের সামনেই তার সন্তানের প্রাণ কেড়ে নিলো একটি কাভার্ডভ্যান। নিহতের নাম শাহারা (২৩)। এ ঘটনায় নিহতের মা ও রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। বিকালে মানিকনগরের ইত্তেফাক মোড়ে এ মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর মানিক নগর এলাকার বাসিন্দা শাহারা ও তার মা রিকশাযোগে ইত্তেফাক মোড় এলাকা থেকে বঙ্গবভনের দক্ষিণ পূর্ব পাশের সড়ক দিয়ে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন।

তাদের বহনকারী রিকশা মোড় থেকে আনুমানিক ৫০ গজ অতিক্রম করলে একটি কাভার্ডভ্যান বেপরোয়া গতিতে তাদের রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শাহারা মারা যান। গুরুতর আহত অবস্থায় শাহারার মা ও রিকশা চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা।

ওয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিকশা যাত্রী তরুণীর মৃত্যু হয়। তার মা ও রিকশা চালক আহত হন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালক জনিকে কাভার্ডভ্যানসহ আটক করা হয়েছে বলে জানান তিনি।
জানা গেছে, নিহত শাহারা খিলগাঁও এলাকার ড্রাগন ডায়গনস্টিক সেন্টারে চাকরি করতেন। এক মাস আগে তার পিতা মারা যান। মা ও শাহারাসহ তিন বোনকে নিয়ে তাদের সংসার। বোনদের মধ্যে শাহারা মেজো। বড় বোনের বিয়ে হয়েছে কিছুদিন আগে। শাহারার আয়ের উপর নির্ভর ছিলো এই পরিবার।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী আবুল হোসেন ও মনির জানান, প্রতি মাসেই এই স্থানে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। এই ঘটনার আধা ঘন্টা পর একই স্থানে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইলের ধাক্কা লাগে। বছর খানেক আগে একই স্থানে বাইসাইকেল দিয়ে উল্টো পথে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে এক যুবক মারা যান।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930