ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন । আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এয়ার্সে জি-২০ সম্মেলনে যোগদানের সময় তাদের মধ্যে সাক্ষাৎ হয়। বুয়েন্স এয়ারে থাকা প্রিন্সের বাসভবনে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভারতে সৌদি আরবের বিনিয়োগ ও নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা। এসময় সৌদি আরব জানায়, ভারতের জ্বালানী তেল সম্পর্কৃত সকল পন্যের চাহিদা মেটাতে সৌদি প্রস্তুত। একইসঙ্গে সৌদি আরবের বৃহত্তম জ্বালানী কোম্পানি আরমাকোর ভারতে বিনিয়োগের বিষয়েও কথা হয়েছে। নরেন্দ্র মোদি ও ক্রাউন প্রিন্স নবায়নযোগ্য শক্তির পেছনে যৌথ বিনিয়োগে একমত হয়েছেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
