সোচিতে আনুষ্ঠানিক বৈঠক শেষে সোমবার কৃষ্ণসাগরে নৌ বিহারের আনন্দ উপভোগের পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার সমুদ্র উপকূলবর্তী শহর ।

কৃষ্ণসাগরে মোদি আর পুতিন তাদের অনানুষ্ঠানিক একটি বৈঠকও করেছেন। নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন, সমুদ্রের বুকে ভাসতে ভাসতে দুজনে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। এটিই ছিল নরেন্দ্র মোদি ও পুতিনের প্রথম কোনো একান্ত বৈঠক।

বোচারেভ ক্রিক থেকে অলিম্পিক পার্ক পর্যন্ত ওই বিশেষ নৌ ভ্রমণের আয়োজন করা হয়। রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, পুতিনই এই নৌ বিহারের আয়োজন করেন।

নৌ ভ্রমণের আগে হওয়া বৈঠকের পর রাশিয়াকে ভারতের বন্ধু বলে উল্লেখ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৈঠক সূত্রে জানা যায়, দুই নেতার মধ্যে বৈঠকে আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে।  সূত্র: বিজনেস লাইন

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031