এখনো পুরো বেরোয়নি মার্কিন নির্বাচনের ফলাফল । জানা নেই, ট্রাম্প না বাইডেন কে শেষ হাসি হাসবেন। অথচ, এর মধ্যেই রায় দিয়ে দিলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। তার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে করোনার হাত থেকে বাঁচাতে পেরেছেন। কিন্তু ট্রাম্প পারেননি।

বিহারে নির্বাচনী সভায় তিনি বলেছেন, নরেন্দ্র মোদি করোনা নিয়ে সময়োচিত সিদ্ধান্ত নিয়েছিলেন। তার ফলে ১৩০ কোটি মানুষকে করোনার কবল থেকে বাঁচাতে পেরেছেন। আর আমেরিকায় নির্বাচনের ফল বেরোচ্ছে, সেখানে অভিযোগ হলো, ট্রাম্প করোনা মোকাবিলায় ব্যর্থ।

ঘটনা হলো, নাড্ডা যখন এই কথা বলছেন, তখন বিশ্বে করোনা তালিকায় এক নম্বরে আমেরিকা এবং দুই নম্বরে ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে ৫০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিদিন এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের আশেপাশে ঘোরাফেরা করছে। সংবাদমাধ্যমের রিপেোর্ট হলো, লকডাউনের ফলে লাখ লাখ বিহারি পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে আটকে পড়েছিলেন। তাদের দুর্গতির শেষ ছিল না। তারপরেও বিহারে জেডিইউ ও বিজেপির জোট সরকার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ঢুকতে দেয়া নিয়ে কালক্ষেপ করেছে। ফলে পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ওপর রীতিমতো ক্ষুব্ধ।

কিন্তু বিজেপি সভাপতি দ্বারভাঙ্গায় বলেছেন, ‘আমেরিকায় কী অভিযোগ উঠেছে? ট্রাম্প ঠিকভাবে করোনার মোকাবিলা করতে পারেননি। কিন্তু মোদিজি সময়ে ব্যবস্থা নিয়ে ১৩০ কোটি লোককে বাঁচিয়ে দিয়েছেন।’

বিরোধীরা বলছেন, নাড্ডা বোধহয় ভুলে গেছিলেন, দেশের করোনা পরিস্থিতিটা কী? তিনি এটাও ভুলে গেছিলেন, রাহুল গান্ধী থেকে শুরু করে একাধিক বিরোধী নেতা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি করোনা পরিস্থিতি একেবারেই সামলাতে পারেননি। কংগ্রেস নেতাদের দাবি, পরিযায়ী শ্রমিকদের ক্ষোভ কমাতে এই সব দাবি করছেন নাড্ডা। -ডয়চে ভেলে

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031