মাদরাসার শিক্ষার্থী নুসরাতকে পুড়িয়ে মারার ঘটনায় ওসি মোয়াজ্জেম হোসেনের গাফিলতির প্রমাণ পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ফেনীর সোনাগাজীতে ।

শুক্রবার সকালে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ওসি মোয়াজ্জেম ও উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেনকে সাময়িক বরখাস্তের সুপারিশ করে পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি। ওই সুপারিশের ভিত্তিতেই ওসি মোয়াজ্জেমকে সাময়িক বরখাস্ত করা হলো বলে সূত্র জানায়।

পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটির প্রতিবেদন সম্প্রতি পুলিশের মহাপরিদর্শক মো. জাবেদ পাটোয়ারীর কাছে জমা দেয়া হয়।
প্রতিবেদনে মোয়াজ্জেম ও ইকবালকে সাময়িক বরখাস্তের পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। কমিটি বলেছে, মাদ্রাসাছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম সরকারেরও গাফিলতি ছিল

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031