দু’টি পৃথক মৎস্য খামারে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধন করেছে দুর্বৃত্তরা শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতীতে । এতে উভয় খামারের প্রায় ৮-৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারি পরিবার ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন, মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

জানা যায়, শনিবার রাতের আঁধারে শ্রীবরদী  পৌর শহরের তাতিহাটি জালকাটা এলাকায় প্রায় ১ একর জমির নুরনবী মৎস্য খামারে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। এতে তেলাপিয়া, রুই, কাতল, মৃগেল, বাউশ ও দেশীয়সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ রোববার সকালে মরে ভেসে উঠে প্রায় ৫-৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছেন। খামার মালিক নুর নবীর অভিযোগ, কিছুদিন আগে কয়েকজন দুর্বৃত্ত তার মৎস্য খামারে নেমে মাছ চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে তাদের ধরে ফেলেন। পরে তারা আর মাছ চুরি করবে না মর্মে অঙ্গীকার করলে তাদের ছেড়ে দেয়া হয়।

কিন্তু এরপর খামারে বিষ প্রয়োগের ঘটনা ঘটায় তিনি তাদেরকেই সন্দেহ করছেন।

অপরদিকে একইভাবে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের কুচনীপাড়া গ্রামে কৃষক মোবারক হোসেনের মৎস্য খামারে মাছ নিধনের ঘটনা ঘটেছে। কৃষক মোবারক হোসেনের অভিযোগ, পূর্ব শত্রুতার কারণে স্থানীয় একটি পক্ষ তার মৎস্য খামারে বিষ প্রয়োগ করে ওই ঘটনা ঘটিয়েছে। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930