যাত্রীবাহী একটি বাসে ১৪ বছরের এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে চট্টগ্রামে । অভিযোগ পেয়ে বাসটির চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের শিকার কিশোরী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ভোর চারটা পর্যন্ত চান্দগাঁও থানার বাস টার্মিনালে এই নির্যাতনের ঘটনা ঘটে। পরে অভিযোগ পেয়ে বুধবার (১৬ এপ্রিল) পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- বাসের চালক লোকমান তারেক (২৬), সহকারী হানিফ (৩৬)। তবে অভিযুক্ত সুপারভাইজার মোবারক হোসেন পলাতক।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন জানান, কিশোরীটি দুপুর আড়াই সময় কক্সবাজার থেকে যাত্রীবাহী বাসটিতে যোগে চট্টগ্রামে আসছিল। অন্য যাত্রীরা বিভিন্ন জায়গায় নেমে গেলেও কিশোরীকে শহরের নির্দিষ্ট গন্তব্যে নামিয়ে দেওয়ার কথা বলে বাস টার্মিনাল এলাকায় নিয়ে আসে। এরপর সেখানে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ভোর চারটা পর্যন্ত পালাক্রমে তিন জন ধর্ষণ করে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দোষ স্বীকার করেছেন। পলাতক আসামি মোবারককে গ্রেপ্তার করতে অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাবন্ধু যাত্রী কল্যাণ সংস্থার চেয়ারম্যান অ স ম আক্তার হোসেন এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং ঘটনায় জড়িত অপরাধীদের শাস্তি দাবি করেছেন।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31