হকাররা ফুটপাতে বসার দাবিতে গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে বন্ধ হয়ে যায় ওই এলাকায় যান চলাচল। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আজ বেলা সাড়ে এগারটার দিকে সড়ক অবরোধ করে তারা।

অবরোধের কারণে পল্টন-সদরঘাটগামী সব যান চলাচল বন্ধ হয়ে পড়লে পুলিশ এসে কয়েকদফায় বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। কিন্তু এরপরও তারা সড়ক ছেড়ে যায়নি। পরে সমস্যা সমাধানে হকারদের একটি প্রতিনিধি দল নগরভবনে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের কার্যালয়ে যায় তার সঙ্গে দেখা করতে।

বিক্ষোভকারীরা জানান, কিছুদিন আগে ট্রাফিক সপ্তাহের নামে আমাদেরকে ফুটপাত  থেকে তুলে দেয় পুলিশ।

তখন বলেছিল ট্রাফিক সপ্তাহ শেষ হলে আবার বসতে দিবে। কিন্তু কতদিন হয়ে গেলো, আমরা এখনও বসতে পারি নি। এতে করে আয় রোজগার বন্ধ হয়ে রাস্তায় ভিক্ষা করতে নামার অবস্থা হয়েছে আমাদের। ছেলে মেয়েদের মুখে খাবার দিতে পারছি না। তাই আমরা আজকে আন্দোলনে নেমেছি।

এ বিষয়ে চানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল ট্রাফিক  জোনের সহকারি কমিশনার (এসি) এসএম বজলুর রশিদ বলেন, ফুটপাত এবং সড়ক  বেদখলের কারণে যাতে নাগরিক দুর্ভোগ না হয় সেজন্য ফুটপাত মুক্ত রাখি আমরা। এজন্য কিছুদিন আগে গুলিস্তান এলাকার ফুটপাতের সকল হকারকে সরিয়ে দিয়েছি। এখন তাদের যদি কোনো দাবি থাকে সেটি সিটি করপোরেশনের কাছে করতে পারে। কিন্তু রাস্তা বন্ধ করে দিয়েও তা করতে পারে না। তাই আমরা তাদেরকে বুঝানোর চেষ্টা করছি। যাতে দ্রুত সড়কটা স্বাভাবিক করতে পারি। এখন মেয়েরের সঙ্গে তারা কথা বলতে গেছে। হয়তো একটা সমাধান হবে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031