বিদায়ী মন্ত্রিসভার ৫ প্রতিমন্ত্রী এবারের চমকের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। প্রধানমন্ত্রীসহ ৪৭ সদস্যের মন্ত্রিসভা থেকে অনেক হেভিয়েট নেতার যেমন কপাল পুড়েছে তেমনি বেশ কয়েকজনের কপাল খুলে গেছে।সৌভাগ্যবানদের মধ্যে আছেন, প্রতিমন্ত্রী থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হয়েছেন সুনামগঞ্জ-৩ আসন থেকে এমপি নির্বাচিত এমএ মান্নান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হয়েছেন জাহিদ মালেক, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন নুরুজ্জামান আহমেদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর পদোন্নতি পেলেন বীর বাহাদুর ঊশৈসিং। একইভাবে প্রতিমন্ত্রী থেকে চট্টগ্রাম-১৩ আসন থেকে নির্বাচিত হয়ে ভূমি মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31