গণফোরামের নেতারা এবং ত্রিদলীয় জোট যুক্তফ্রন্ট জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বৃহ¯পতিবার রাতে বৈঠক করে । বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের রব বলেন, ‘অবিলম্বে জাতীয় ঐক্যের কর্মসূচি ঘোষণা করা হবে। ১লা সেপ্টেম্বর ড. কামাল হোসেনের বাসার বৈঠকের ধারাবাহিকতায় আমরা আজ একত্রিত হয়ে বৈঠক করেছি।’

আজ রাত আটটার দিকে রবের উত্তরার বাসায় বৈঠক শুরু হয়। এতে উপস্থিত আছেন বিকল্প ধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ অনেকে।

সূত্র মতে জানা যায়, বৈঠক শুরুর আগেই আ স ম রবের বাড়ির বাইরে উপস্থিত ছিল সাদা পোশাকের পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার দায়িত্বশীলরা।

আ স ম রবের রাজনৈতিক সচিব শহীদুল্লাহ ফরায়েজী বৈঠক শুরুর আগে সাংবাদিকদের জানান, যুক্তফ্রন্ট ও গণফোরামের বৈঠক হবে।

জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন গণমাধ্যমকে বলেন, যুক্তফ্রন্টের যাবতীয় কর্মসূচি নিরূপণ এবং ড. কামাল কীভাবে কাজ করবেন, এসব নিয়ে আলোচনা হবে।
প্রসঙ্গত, সপ্তাহ দুয়েক আগে ড. কামাল হোসেনের বাড়িতে এমন বৈঠক হয়। ওই বৈঠকের পরেই ড. কামাল ও বি চৌধুরী ঐক্যমত পোষণ করেন।।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031