গতকাল বাংলাদেশ বিমানের একটি চ্যাটার্ড ফ্লাইটে তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সি-১৩০জে পরিবহন বিমান আনতে যুক্তরাজ্যে গেলেন বিমান বাহিনীর ১৫ সদস্যর এয়ার ক্রু।এই মিশনের নেতৃত্বে আছেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী, জিডি(পি)।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা ও ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যন্ত সচেষ্ট। তারই ধারাবাহিকতায়, যুক্তরাষ্ট্রের তৈরী অত্যাধুনিক ৫টি সি-১৩০ জে পরিবহন বিমান যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্সের সাথে ক্রয় চুক্তি এবং মার্শাল এ্যারোস্পেস এন্ড ডিফেন্স গ্রুপের সাথে রক্ষণাবেক্ষণ চুক্তির মাধ্যমে বিমান বাহিনীতে সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে।

ওই বিমানগুলোর মধ্যে দ্বিতীয় সি-১৩০ জে বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব ক্রুদের মাধ্যমে যুক্তরাজ্য হতে দেশে আনতে রোববার বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় বিমান বাহিনীর ১৫ জন এয়ার ক্রু বাংলাদেশ বিমানের একটি চ্যাটার্ড ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এ মিশন সুসম্পন্ন করার জন্য বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর এয়ার ক্রু’দের পাশাপাশি বিমান বাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বাংলাদেশ বিমানের ওই চ্যাটার্ড ফ্লাইটের মাধ্যমে করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া যুক্তরাজ্যে গমনে ইচ্ছুক ব্যক্তিদের সেদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

শুধু তাই নয়, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার এর সহযোগিতায় একই বিমানেই যুক্তরাজ্যে আটকেপড়া প্রবাসী বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031