যুক্তরাষ্ট্র কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপে ৪৮ ঘন্টার মধ্যে ভেনিজুয়েলার দুই শীর্ষ কূটনীতিককে দেশত্যাগের নির্দেশ দিয়েছে । বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

কারাকাসের দুই মার্কিন শীর্ষ কূটনীতিককে বহিষ্কারের জবাবে পাল্টা এই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্র দপ্তরের নারী মুখপাত্র হিদার নুয়ের্ট এক বিবৃতিতে বলেন, ‘কারাকাসে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ডেপুটি চিফ অব মিশনকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার পাল্টা পদক্ষেপ হিসেবে এ নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, হিউস্টনে ভেনেজুয়েলা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং ডেপুটি কনসাল জেনারেলকে অবাঞ্ছিত ঘোষণা করে দুই দিনের মধ্যে দেশত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

নিকোলাস মাদুরো বিতর্কিত নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার ওপর অবরোধ জোরদার করে। ওয়াশিংটন একে ‘জালিয়াতির নির্বাচন’ অ্যাখ্যা দিয়েছে। এরই প্রতিক্রিয়ায় এ সপ্তাহের গোড়ার দিকে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে।

পাল্টাপাল্টি দূত বহিষ্কারের এ ঘটনাকে ওয়াশিংটনের সঙ্গে লাতিন আমেরিকার দেশটির সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির নতুন নিদর্শন হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।

সূত্র: বাসস

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031