ডিএমপির যুগ্ম কমিশনার (লজিস্টিকস) মো. ইমাম হোসেনসহ পুলিশের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলামকে পার্সেন্টেজের (অবৈধ আর্থিক সুবিধা) প্রস্তাব দেয়া । গত ৩০শে মে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়ে বদলির সুপারিশ করার ১০ দিনের মাথায় ইমাম হোসেনকে যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) হিসেবে বদলি করা হলো। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়।  

বদলিকৃত বাকি দুই কর্মকর্তা হলেন- ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মোহা. আবদুল মালেককে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে এবং যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) মঈনুল হককে যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলামকে ‘পার্সেন্টেজ গ্রহণের প্রস্তাব দেয়ার পর গত ৩০শে মে তাকে বদলির জন্য পুলিশ সদর দপ্তরে আইজিপি বরাবর একটি চিঠি দেন কমিশনার। চিঠিতে ডিএমপি কমিশনার বলেন, উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস) মো. ইমাম হোসেন একজন দুর্নীতিপরায়ণ কর্মকর্তা। ডিএমপির বিভিন্ন কেনাকাটায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তদুপরি তিনি ডিএমপির কেনাকাটায় স্বয়ং পুলিশ কমিশনারের কাছে পার্সেন্টেজ গ্রহণের প্রস্তাব উপস্থাপন করেছেন। ফলে ওই কর্মকর্তাকে ডিএমপিতে কর্মরত রাখা সমীচীন নয় মর্মে প্রতীয়মান হয়েছে।

এমতাবস্থায় তাকে জরুরি ভিত্তিতে অন্যত্র বদলি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031