দুর্বৃত্তরা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিজ বাসার সামনে দুর্জয় চাকী নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে। বৃহস্পতিবার রাত পৌনে তিনটার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার ঝিলপাড়ায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরিফ নামে এক যুবককে অস্ত্রসহ আটকের পর পুলিশে দিয়েছে স্থানীয়রা।

দুর্জয় চাকী গোবিন্দগঞ্জ পৌর এলাকার উজ্জ্বল চাকীর ছেলে। তার বাড়ি গোবিন্দগঞ্জের শিবপুর ইউনিয়নের বারোকিটরী গ্রামে।

স্থানীয়রা জানান, রাতে পৌর এলাকার ঝিলপাড়ার বাসার সামনে দুর্জয়কে কুপিয়ে আহত করে কয়েকজন দুর্বৃত্ত। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার জানান, আটক আরিফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930