ভ্রাম্যমাণ আদালত জামালপুরে কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও মারধরের অভিযোগে কনক নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ।

বুধবার দুপুরে নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত কনক সদর উপজেলার জয়রামপুর গ্রামের মো. জুয়েল মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত ও কলেজ সূত্রে জানা যায়, সরকারি আশেক মাহমুদ কলেজে আজ দুপুরে সম্মান ২য় বর্ষের পরীক্ষা শেষে সিঁড়ি দিয়ে নামছিলেন ওই শিক্ষার্থী। পথে তাকে কনক (৩০) উত্ত্যক্ত করে ও এক পর্যায়ে চর থাপ্পর দেন।
ইভটিজিংয়ের শিকার ওই ছাত্রী বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে অবহিত করলে কনককে আটক করে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেয় কলেজ কর্তৃপক্ষ।

পরে আদালত কনককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930