জ্বীন তাড়াতে গিয়ে অপচিকিৎসায় আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন ফেনীর ফুলগাজীতে । নিহত আলমগীর পরশুরাম উপজেলার গুথুমা গ্রামের কালাচান মজুমদারের ছেলে। এ ঘটনায় পুলিশ শহীদ উল্যাহ (৫২) নামে এক ভন্ড কবিরাজকে আটক করেছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতের নিকটাত্মীয় জহিরুল ইসলাম জাহাঙ্গীর জানান, আলমগীর হোসেন গত কয়েকদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিলেন। পরিবারের লোকজন আলমগীরের চিকিৎসার জন্য স্থানীয় মসজিদের ইমাম আজিজ উল্যাহ পরামর্শে ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামের কবিরাজ শহীদ উল্যাহর কাছে যাওয়ার পরামর্শ দেন।

সকালে ফুলগাজীর মুন্সীরহাট ইউনিয়নের তারালিয়া গ্রামে আলমগীরের শ্বশুর বাড়ীতে যান কবিরাজ শহীদ উল্যাহ। এসময় আলমগীরকে জ্বিনে ধরেছে বলে কবিরাজ শহীদ উল্যাহ গাছের ডাল দিয়ে পিটিয়ে জ্বিন তাড়ানোর চিকিৎসা শুরু করেন। এক পর্যায়ে আলমগীর অজ্ঞান হয়ে পড়লে শ্বশুর বাড়ীর লোকজন তাকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: নাসরিন আক্তার জানান, হাসপাতালে আনার পূর্বেই নির্যাতনের শিকার ওই যুবক মারা যান।
ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) পান্না লাল বড়–য়া জানান, খবর পেয়ে পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ভন্ড কবিরাজ শহীদ উল্যাহকে আটক করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930