গত শনিবার সকালে বকশীগঞ্জ পৌর শহরের সওদাগর পাড়ার সুমন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেয় জানা গেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ আজব চিড়িয়াখানা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, অর্থমন্ত্রী মোস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সরকারের দায়িত্বশীল নয়জনকে সেই চিড়িয়াখানার অদ্ভুত বন্যপ্রাণি বলে আখ্যায়িত করে এবং অন্য যে কোন দেশ এই প্রাণিগুলো ভবিষ্যতেও সংরক্ষণ করতে পারবে না, তাই বিনামূল্যে দেখার জন্য নিম্নে ছবিসহ প্রাণিদের দেওয়া হলো উল্লেখ করা হয়।

এছাড়া গত ১৪ জানুয়ারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কটূক্তি করেও তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন।

এ ঘটনায় সুমন সওদাগরের শাস্তির দাবিতে ফেসবুকে স্ট্যাটাস দেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031