সন্ত্রাসীরা স্ত্রীর সামনেই জিল্লুর রহমান (৪৮) নামে এক যুবলীগকর্মীকে কুপিয়ে খুন করেছে । বুধবার সকাল সোয়া ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনপুর ফোনকা ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জিল্লুর রহমান কুমিল্লা নগরীর ২৫ নং ওয়ার্ডের চৌয়ারা চৌধুরী বাড়ির মোখলেছুর রহমান চৌধুরী মাস্টারের ছেলে। তিনি ২০১৬ সালে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) কমল কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি মোটরসাইকেলে আসা ১০-১৫ জন লোক জিল্লুর রহমানের ওপর হামলা চালিয়ে কুপিয়ে চলে যায়। এ সময় সঙ্গে থাকা তার স্ত্রী তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।

এদিকে খবর পেয়ে বেলা ১১টার দিকে হাসপাতালে যান অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান। তিনি সাংবাদিকদের বলেন, আমরা নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে হত্যাকাণ্ডে কারা জড়িত তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930