যুবলীগ চার দিনের কর্মসূচি হাতে নিয়েছে  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে  । এর মধ্যে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দেশব্যাপী দোয়া, খাবার বিতরণ ও ভার্চুয়াল আলোচনা সভান কর্মসূচি রয়েছে।

বুধবার বিকালে যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কর্মসূচির অনুযায়ী ২৫ সেপ্টেম্বর শুক্রবার জুমার পর মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করা হবে। একই দিন ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে বাদ জুমা মিরপুর হজরত শাহ আলী রহ. মাজার মসজিদে এবং বাদ আসর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে হাইকোর্ট মাজার মসজিদে দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হবে।

২৬ সেপ্টেম্বর শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন জেলায় ভবঘুরে, পথশিশু, অসহায় মানুষের মাঝ রান্না করা খাবার বিতরণ করা হবে। ২৭ সেপ্টেম্বর রবিবার দেশব্যাপী শুভেচ্ছা বৃক্ষরোপণ করা হবে।

২৮ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এছাড়া দৃষ্টি ও বাকপ্রতিবন্ধী এবং অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার ও বস্ত্র বিতরণ করা হবে। একই কর্মসূচি পালিত হবে মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে। বাদ মাগবির যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়সহ প্রতিটি ইউনিটে প্রধানমন্ত্রীর জীবনীর ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হবে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930