এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা কক্সবাজারের টেকনাফে । আজ শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় তাকে হত্যা করা হয়। নিহত ওই যুবলীগ নেতার নাম মোহাম্মদ উসমান সিকদার। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

নিহতের পরিবার জানায়, গত ২৭শে ডিসেম্বর রবিবার সন্ধ্যায় একটি  ইজিবাইক (টমটম) চুরির ঘটনাকে কেন্দ্র করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন উসমান শিকদার। ওই ঘটনার সূত্র ধরে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে দুবৃত্তরা তার গতিরোধ ও গুলি করে।

স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় উসমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ‘মৃত’ ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আয়ুব হোসেন জানান, হাসপাতালে নেওয়ার আগে উসমান শিকদার মারা গেছে।

তার শরীরের তিনটি গুলির চিহ্ন দেখা গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share Now
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031