ট্রাকের নিচে মোটরসাইকেল ঢুকে সাইফুল ইসলাম জেমী নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন পিরোজপুরে । এ ঘটনায় আহত হন আরো দুইজন। এ ঘটনায় ট্রাকসহ দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী বাজার এলাকার পিরোজপুর-চরখালী-মঠবড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের দক্ষিণ শংকরপাশা গ্রামের মতিউর রহমান তোতা মাতুব্বরে ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাইফুল ইসলামসহ তিনজন মোটরসাইকেলে করে পিরোজপুর শহর থেকে শংকরপাশায় যাচ্ছিলেন। এসময় শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে ঢুকে যায় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই জেমী নিহত হন। এ ঘটনায় আহত রহিম ও ইলিয়াসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, এ বিষয়ে তার পরিবার আইনগত ব্যবস্থা নিতে চাচ্ছেন না।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930