ড. কামাল হোসেন যে কোন পরিস্থিতিতে ঐক্যফ্রন্ট ভাঙবে না মনে করেন । আজ বিকালে দলের কাউন্সিলের প্রস্ততি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।  গণফোরামের এমপিদের শপথের ব্যাপারে এ সময় তিনি কোন মন্তব্য করেননি। গণফোরামের নির্বাচিতরা শপথ নেবেন কি না এ প্রশ্নে তিনি বলেন, সেগুলোর বিষয় এখন না, প্রেস কনফারেন্স করে পরে জানানো হবে।

জাতীয় ঐক্যফ্রন্ট থাকবে কি না? জানতে চাইলে তিনি উত্তর দেন, ‘ঐক্যফ্রন্ট ১০০ বার থাকবে।’
সংসদের প্রথম অধিবেশন চলছে। এই নিয়ে আপনার অবজারভেশন কি? উত্তরে বলেন, সংসদ নিয়ে এখনি প্রশ্ন তুলতে চাই না। হালকাভাবে কিছু বলব না। সংসদে কি হচ্ছে না হচ্ছে খোঁজ খবর রাখছি, সংসদ নিয়ে পরে মন্তব্য করব। অনুষ্ঠানে মোদাব্বের হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031