দ্বিতীয় বৈঠক ঢাকায় শুরু হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপের । বৈঠকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুততর করার তাগিদ দেবে। সেখানে আগের দেয়া ৮ হাজার ৩২ জনের তালিকার যাচাই-বাছাইয়ের অগ্রগতি যেমন চানতে চাওয়া হবে, তেমনি প্রত্যাবাসনের জন্য নতুন একটি তালিকাও মিয়ানমারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। বৈঠকটি সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় শুরু হয়েছে। চলবে মধ্যাহ্ন অবধি। পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং মিয়ানমারের পররাষ্ট্র স্থায়ী সচিব ইউ মিন্ট থো নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

তারাই যৌথ ওয়াকিং গ্রুপের কো-চেয়ার। বৈঠকে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত এবং ইয়াংগুনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ছাড়াও যৌথ কার্যকরি দলের সদস্যরা রয়েছেন বলে জানানো হয়েছে। উল্লেখ্য, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের রাখাইনে নিরাপদ, মার্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনে গত বছর ১৯ ডিসেম্বর ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের নীতিগত সিদ্ধান্ত হয় এবং সে মতে, টামস অব রেফারেন্স সই হয়। গত ১৫ই জানুয়ারি ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক হয় মিয়ানমারে। এবার দ্বিতীয় বৈঠকটি বাংলাদেশে হচ্ছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031