মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি দেশের ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের মধ্যে শতকরা ৩৪ দশমিক ২ শতাংশ যৌন নির্যাতনের শিকার হয় বলে সংসদে জানিয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সরকার দলীয় এমপি বেগম মমতাজ বেগমের প্রশ্নের জবাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন সার্ভে ২০১৫-এর উদ্বৃতি দিয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, টোল ফ্রি হেল্পলাইন ১০৯২১ নম্বরে ফোন করে নির্যাতনের শিকার নারী ও শিশু, তাদের পরিবার প্রয়োজনীয় তথ্য, পরামর্শসহ দেশে বিরাজমান সেবা ও সহায়তা সম্পর্কে জানতে পারবে। ২০১৭ সাল থেকে হেল্পলাইন নম্বরটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তকের প্রচ্ছদে সন্নিবেশ করা হয়েছে।

বিবিএস রিপোর্ট অনুযায়ী, শতকরা ৩০.৯ ভাগ কিশোরী জীবনে কোনো না কোনো সময়ে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930