রদবদল করা হয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপির) উপ-কমিশনার, অতিরিক্ত উপ কমিশনার ও পরিদর্শক পদে।

বৃহস্পতিবার সিএমপির কমিশনার মো. ইকবাল বাহার এ রদবদলের আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ বিভাগ) আনোয়ার হোসেন।

তিনি জানান, উপ কমিশনার (সরবরাহ ও পরিবহন) শ্যামল কুমার নাথকে পদায়ন করা হয়েছে উপ কমিশনার (সদর) পদে। গোয়েন্দা পুলিশের (পশ্চিম ও বন্দর) উপ কমিশনার মো. মারুফ হোসেনকে পাঠানো হয়েছে উপ কমিশনার (সরবরাহ ও পরিবহন) পদে। উপ কমিশনার (পিওএম) মোহাম্মদ শহীদুল্লাহকে বদলি করা হয়েছে গোয়েন্দা বিভাগের (পশ্চিম ও বন্দর) উপ কমিশনার পদে। সিএমপিতে সংযুক্ত অতিরিক্ত উপকমিশনার আবু বকর সিদ্দিককে গোয়েন্দা বিভাগের বন্দর জোনে পদায়ন করা হয়েছে।

এদিকে অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হিসেবে বদলি হওয়ায় জনসংযোগ বিভাগে পদায়ন করা হয় গোয়েন্দা বিভাগের বন্দর জোনের অতিরিক্ত উপ কমিশনার আকরামুল হোসেনকে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930