পুলিশ চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের এক প্রবাসীর বাসা থেকে টুটুল পালিত (২৮) নাম এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে টুটুলের লাশ দাহ করা হয়েছে।

টুটুল পালিত রাউজানের সরকার পাড়া গ্রামের প্রয়াত খোকা পালিতের চার ছেলের মধ্যে সবার ছোট।

নিহত যুবকের স্বজনরা জানিয়েছে, টুটুলের লাশ যে বাসাটি থেকে উদ্ধার করা হয়েছে সেটি রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রীর বাসা। টুটুল ওই বাসায় কি কারণে বা কেন গিয়েছিলেন তার সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারেননি। ধারণা করা হচ্ছে প্রবাসী স্ত্রীর সঙ্গে টুটুলের সম্পর্ক ছিল।

পশ্চিম গুজরার স্থানীয় ইউপি সদস্য অজিত জানিয়েছেন টুটুলের হাত গলার সাথে বাধা ছিল। তার গায়েও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

জানা যায়, গত বছর গ্রামে প্রভাব বিস্তারের এক ঘটনায় রুপম সরকার (২৫) নামের অপর এক ছাত্রলীগ নেতাকে টুটুল কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছিলেন। এই ঘটনায় তখন তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা রুজু হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারও হয়েছিলেন টুটুল। পরে জামিনে মুক্তি পান তিনি।

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, টুটুলকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় ইউডি মামলা রুজু হয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930