ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) জয়পুরহাট শহরের একটি রেস্তোরা থেকে মাহবুবুর রহমান (২৫) নামে এক বিজিবি সদস্য ও তার সহযোগী সিরাজুল ইসলাম (৩৫) কে ।গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক কাইয়ুম আলী জানান, শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ‘ফুড-বে’ চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ক´বাজারের টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের সদস্য মাহবুবুর রহমান যার ব্যাচ নম্বর ৮১৯৬৬ ও সহযোগী সিরাজুল ইসলামের দেহ তল্লাশি চালিয়ে এক হাজার পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।আটককৃত বিজিবি সদস্য মাহবুবুর রহমান জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চিয়ারীগ্রামের মজিবুর রহমানের ছেলে ও সহযোগী সিরাজুল ইসলাম একই গ্রামের মোহাম্মদ আলী দেওয়ান খোকার ছেলে।আটককৃত বিজিবি সদস্য ছুটিতে বাড়ি এসে তার সহযোগীকে নিয়ে ইয়াবাগুলো বিক্রির উদ্দেশে ওই চাইনিজ রেস্টুরেন্টে এসেছিলো বলে গোয়েন্দা পুলিশ জানায়।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930