ডেঙ্গু রাজধানীতে মহামারি আকার ধারণ করছে। মশাবাহিত এই রোগের ভয়াবহতা ছড়িয়েছে ঢাকাসহ গোটা দেশে। আর এর কারণ হিসেবে কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বি.আই.পি)। সংগঠনটির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান বলেন, সরকারি গবেষণায় বলা হলো মশার ওষুধের কার্যকারীতা নেই। তারপরেও কেন এক বছর ধরে এই ওষুধ ছিটানো হচ্ছে? মার্চ মাসে বলা হলো ভয়াবহ আকার ধারণ করতে পারে ডেঙ্গু। তারপরেও কেন যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হলো না? বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এইচ ও’র মতে প্রতি একলাখ লোকের মাঝে ১৫ জন আক্রান্ত হলে তাকে মহামারি বলা যায়। সেই হিসেবে অনেক আগেই মহামারি আকার ধারণ করেছে রাজধানী।

আজ রাজধানীর প্লানার্স ভবনে বি. আই. পি’র ‘ডেঙ্গু, জনস্বাস্থ্য এবং আমাদের নগর উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এই গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্টের কর্মসূচী সংগঠক মো. মারুফ হোসেন, শেলটেক প্রাঃ লিমিটেডের নগর পরিকল্পনাবিদ মুহাম্মদ আরিফুল ইসলাম, বি. আই. পি’র প্রাক্তন সাধারণ সম্পাদক খোন্দকার এম আনসার হোসেন, বি আই পি’র সদস্য সালমা এ শফী, বি আই পি’র সভাপতি অধ্যাপক ড. এ কে এম আবুল কালামসহ আরো অনেকে।।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930