দক্ষিণ সিটির ৫টি স্থানে লক্করঝক্কড় ও লাইসেন্স ছাড়া বাসের বিরুদ্ধে ডিএসসিসি, বিআরটিএ ও ডিএমপি যৌথভাবে গণপরিবহনে মোবাইল কোর্ট পরিচালনা করবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় আগামী ১৯ই নভেম্বর থেকে কোনো লক্করঝক্কড় ও লাইসেন্সবিহীন গণপরিবহন চলাচল করতে পারবে না।  গতকাল নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সেবাদানকারী ২৬টি সংস্থার সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সভায় সভাপতিত্ব করেন। সভায় ২৪টি এজেন্ডার উপর আলোচনা হয়। সভার শুরুতে সাঈদ খোকন বলেন, রাজধানীর যানজট অসহনীয় পর্যায়ে চলে গেছে।

 কিন্তু যখন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, তখন যানজট কম থাকে। ডিএমপি, ডিএসসিসি ও বিআরটিএ দ্রুত সমন্বয় সভা করে আগামী ১৯ই নভেম্বর থেকে টানা এক মাস ডিএসসিসির ৫টি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবে। এ প্রসঙ্গে ডিএমপির যুগ্ম-কমিশনার মফিজ উদ্দিন আহমেদ সভায় বলেন, ঢাকায় ৩শ’ কোম্পানির প্রায় ৮ হাজার বাস চলাচল করে। শহরের বাইরে থেকে গাড়ি ঘুরবে। শহরের মধ্যে গাড়ি ঘুরতে পারবে না।
Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031