একজন পারফেক্ট ম্যান ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশের রাজনীতিতে। আজ বনানীতে সৈয়দ আশরাফুল ইসলামের কবরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশের একজন বিরল রাজনীতিবিদ সৈয়দ আশরাফ। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ নজরুল ইসলাম এর সুযোগ্য পুত্র। সৈয়দ আশরাফুল ইসলাম আমাদের পার্টির পরপর দুই বারের সাধারণ সম্পাদক ছিলেন। ৭৫ পরবর্তী সময়ে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে একজন পারফেক্ট ম্যান ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেন, তার থেকে আমাদের সকলেরই শিক্ষা নেয়ার আছে। ভবিষ্যত রাজনীতিকদের জন্য সৈয়দ আশরাফুল ইসলামের নম্রতা, সততা, বিনয় অনুকরণীয় দৃষ্টান্ত।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি মনে করি তার প্রথম মৃত্যুবার্ষিকী তখনই সার্থক হবে যদি আমরা তার মতো আচরণে এ বিনয়ী, নম্র ও সৎ হতে পারি।

আজ সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হচ্ছে, এখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা নিতে পারবে।

কবরে শ্রদ্ধা জানানো শেষে মোনাজাত করেন আওয়ামী লীগের নেতারা। এ সময় সৈয়দ আশরাফুল ইসলামের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তার বোন কিশোরগঞ্জ-১ সংসদীয় আসনের সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930